টাকার জন্য বিয়ে হচ্ছে না অভিনেত্রী নয়নতারার! - The News Lion

টাকার জন্য বিয়ে হচ্ছে না অভিনেত্রী নয়নতারার!

 


দি নিউজ লায়ন;   তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলির সিনেমায় বলিউড কিং খান শাহরুখ খান ও দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারা জুটিকে দেখা যাবে বলে বিশ্বাস তক্তদের।   এমন খবরের মাঝে নয়নতারাকে নিয়ে নতুন খবর প্রকাশ্যে এসেছে।  প্রেমিক পরিচালক বিগনেশ শিবনের সঙ্গে নয়নতারা প্রেম করছেন প্রায় ছয় বছর।  সম্প্রতি পরিচালক বিগনেশ শিবন ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তর পর্ব রেখেছিলেন তাঁর ভক্তদের জন্য। 


সেখানে এক ভক্ত তাঁর কাছে জানতে চান, ‘আপনি নয়নতারা ম্যামকে বিয়ে করছেন না কেন? খুব করে অপেক্ষা করছি।’  ভক্তদের এমন প্রশ্নে পরিচালক বিগনেশ শিবন উত্তর দিয়েছেন, ‘বিয়ের আয়োজন অনেক খরচের ব্যাপার। সুতরাং টাকা জমাচ্ছি আর করোনা চলে যাওয়ার জন্য অপেক্ষা করছি।’  এক ভক্তের প্রশ্নে বিগনেশ শিবন জানিয়েছেন, শাড়িতেই নয়নতারাকে বেশি পছন্দ তাঁর। 


শুধু তা-ই নয়, জানিয়েছেন নয়নতারার রান্না করা ঘি-ভাত আর মুরগির তরকারি তাঁর পছন্দ। দুজনের অপ্রকাশিত ছবিও প্রকাশ করেছেন এই পরিচালক।   দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নয়নতারা আলোচিত নাম। বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর সিনেমা করে আলোচনায়। এখন ভক্ত ও দর্শক তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। ২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.